খালেদা জিয়া অসুস্থ, বৃহস্পতিবার আদালতে যাবেন না

আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০১৭, ১২:৫৯
 
জিয়া চ্যারিটেবল ও জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় হাজিরা দিতে আগামীকাল বৃহস্পতিবার বিশেষ আদালতে যাবেন না বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
 
আজ বুধবার খালেদা জিয়ার আইনজীবী সানাউল্লাহ মিয়া বলেন, বেগম খালেদা জিয়া শারীরিকভাবে অসুস্থ। তাই তিনি বৃহস্পতিবার হাজিরা দিতে আদালতে উপস্থিত হতে পারবেন না।
 
ঢাকার বকশীবাজারের আলিয়া মাদরাসা মাঠে স্থাপিত তৃতীয় বিশেষ জজ আবু আহমেদ জমাদ্দারের আদালতে জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় সাফাই সাক্ষীর দিন এবং জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় আত্মপক্ষ সমর্থনের অসমাপ্ত বক্তব্য দেয়ার দিন ধার্য রয়েছে।
 
 
ইত্তেফাক/কাউছার