গাজীপুরের কালীগঞ্জ উপজেলা থেকে চোলাই মদসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
বুধবার সকালে উপজেলার নাগরী ইউনিয়নের বাসাবাসি গ্রাম থেকে ১০৫ লিটার চোলাই মদসহ তাকে আটক করা হয়।
আটক মাদক ব্যবসায়ীর নাম স্বপন মিয়া (৩৫)। সে ওই গ্রামের মোমতাজ উদ্দিনের ছেলে। বুধবার দুপুরে তাকে গাজীপুর আদালতে প্রেরণ করা হয়েছে।
আটক হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন কালীগঞ্জ থানার এস.আই মো. আলাল উদ্দিন।
ইত্তেফাক/জামান
