আজমিরীগঞ্জে ভাতিজার হামলায় চাচা খুন

আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০১৭, ১৮:৫৯
হবিগঞ্জের আজমিরীগঞ্জে রাস্তা নিয়ে বিরোধের জের ধরে ভাতিজার হামলায় চাচা খুন হয়েছেন। বুধবার বিকেল ৫টায় ওই উপজেলার বংশিব পাশার হুকুড়া গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ নিহতের লাশ উদ্ধার করেছে।
 
পুলিশ ও স্থানীয়রা জানান, ওই গ্রামের বাসিন্দা লুকমান মিয়ার সঙ্গে বাড়ি থেকে পায়ে হাঁটা রাস্তা নিয়ে তার ভাতিজা মোর্শেদ মিয়ার বিরোধ চলছিল। এ নিয়ে বুধবার বিকেলে তাদের মধ্যে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে মোর্শেদ ক্ষিপ্ত হয়ে হাতে থাকা লাঠি দিয়ে চাচা লুকমান মিয়াকে আঘাত করতে থাকে। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে শিবপাশা ফাঁড়ির এএসআই বিল্লাল ঘটনাস্থলে পৌঁছে তার লাশ উদ্ধার করেন। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অহিদুর রহমান পিপিএম।
 
ইত্তেফাক/মাহমুদুল ইসলাম