পিরোজপুরের মঠবাড়িয়ায় ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করেছে। আজ বুধবার ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. শাহ শোয়াইব মিয়ার নেতৃত্বে ভ্রাম্যমান আদালত মেয়াদ উত্তীর্ণ পণ্য মজুদ ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রক্রিয়াকরণ ও সংরক্ষণ করার অভিযোগ এনে এ পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানকে মোট ১৪ হাজার ৩০০ টাকা জরিমানা করেন।
অভিযুক্ত ব্যবসা প্রতিষ্ঠানগুলো হলো- সানরাইজ মিনি চাইনিজ এন্ড রেস্টুরেন্ট, নন্দন ব্রেড এন্ড ফুড, রাইসা জেনারেল স্টোর, শরীফ ফুড ফেয়ার, ইউনুচ খাবার হোটেল।
পিরোজপুর ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. শাহ শোয়াইব মিয়া জানান, ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের এ অভিযান অব্যাহত থাকবে।
ইত্তেফাক/মাহমুদুল ইসলাম
