ঠাকুরগাঁওয়ে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট চলছে

আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০১৭, ১১:২৬
 
ঠাকুরগাঁওয়ের সব রুটে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট চলছে।
 
বৃহস্পতিবার সকাল থেকে শুরু হওয়া এই ধর্মঘটে জেলার অভ্যন্তরীণ যান চলাচল বন্ধ রয়েছে। এর ফলে যাত্রীরা ভোগান্তির শিকার হচ্ছেন।
 
ঠাকুরগাঁওয়ে রাস্তায় ট্রাক থেকে টোল আদায়কে কেন্দ্র করে ট্রাক শ্রমিক ও মোটর মালিক সমিতির দ্বন্দ্বে অনির্দিষ্ট কালের পরিবহন ধর্মঘট ডেকেছে জেলা মোটর মালিক সমিতি।
 
উল্লেখ্য, চাঁদা আদায়কে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে মোটর মালিক ও ট্রাক শ্রমিক ইউনিয়নের মধ্যে বিরোধ চলে আসছিল। আগে ঠাকুরগাঁও বাস টার্মিনালের সামনে থেকে যে চাঁদা আদায় করা হতো, সেই সব টাকা ট্রাক শ্রমিক, মোটর শ্রমিক ও মোটর মালিক ভাগাভাগি করে নিত। সম্প্রতি ট্রাক শ্রমিককে চাঁদার টাকা কম দেওয়ায় শ্রমিকদের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়। বাস টার্মিনালে গাড়ির চাঁদা আদায় বন্ধ করে দেয়।
 
পরে ট্রাক শ্রমিক ইউনিয়ন আলাদাভাবে শহরের জগন্নাথপুর এলাকায় ট্রাকের চাঁদা আদায় শুরু করে। বুধবার সন্ধ্যা ছয়টায় মোটর মালিক সমিতি বাস টার্মিনালের সামনে আবার চাঁদা আদায় শুরু করলে ট্রাক শ্রমিকরা ক্ষুব্ধ হয়। এ সময় বিক্ষুব্ধ শ্রমিকরা মোটর মালিক সমিতির চাঁদা আদায়ের ঘর ভেঙে, অগ্নিসংযোগ করে পালিয়ে যায়।
 
ইত্তেফাক/জামান