নতুন ইসির বৈঠক চলছে

আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০১৭, ১৩:২১
 
কে এম নুরুল হুদার নেতৃত্বাধীন নতুন নির্বাচন কমিশন (ইসি) জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের পর আনুষ্ঠানিকভাবে কাজ শুরু করল। আজ বৃহস্পতিবার সকালে সাভারের স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে তারা কমিশনে ফিরে আসেন এবং বৈঠকে বসেন।
 
ইসি সম্মেলন কক্ষে কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শুরু হয়েছে। এতে পরিচিত পর্ব ছাড়াও বিভিন্ন নির্বাচন নিয়ে আলোচনা হবে বলে জানান ইসি সচিব মোহাম্মদ আব্দুল্লাহ। 
 
বর্তমান কমিশনের মেয়াদ রয়েছে ২০২২ সালের ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত। এই সময়ের মধ্যে তারা একাদশ জাতীয় সংসদ নির্বাচন ছাড়াও ৬০ হাজারেরও বেশি স্থানীয় সরকার নির্বাচন সম্পন্ন করবেন।
 
ইত্তেফাক/কাউছার