ফরিদপুরের সালথা থানা থেকে ওসি ডি এম বেলায়েত হোসেনকে প্রত্যাহার করা হয়েছে।
বুধবার বিকেলে তাকে প্রত্যাহার করে ফরিদপুর পুলিশ লাইনে সংযুক্ত করা হয়। ফরিদপুরের পুলিশ সুপার সুভাষ চন্দ্র সাহা বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রত্যাহারের পর বিকেলেই সালথা থানার নতুন ওসি হিসেবে আমিনুল ইসলামকে নিযুক্ত করা হয়েছে।
স্থানীয় নিরীহ মানুষ ও সাংবাদিকদের উপর মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে বুধবার দুপুরে ফরিদপুর প্রেসক্লাবের উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালিত হয় বেলায়েত হোসেনের বিরুদ্ধে। পরে ফরিদপুরের জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে স্মারকলিপি দেওয়া হয়। এই স্মারকলিপির পরপরই ওসিকে প্রত্যাহার করা হয়েছে বলে সংবাদদাতা জানিয়েছেন।
ইত্তেফাক/জামান
