ঝিনাইদহ মহেশপুরের এক যুবক সাজার মেয়াদ শেষ হওয়ার পরেও অজ্ঞাত কারণে ভারতের একটি কারাগারে রয়েছেন। পরিবার তাকে ফেরত পেতে সরকারের উপর মহলের হস্তক্ষেপ কামনা করেছে।
এলাকাবাসী ও পারিবার সূত্রে জানা যায়, মহেশপুরের বাগাডাঙ্গা গ্রামের মজিবার রহমানের ছেলে শাহিন আলম (১৮) গত ২৫/০১/২০১৪ তারিখে বেড়াতে বেড়াতে ইছামতী নদী পার হয়ে ভারতে প্রবেশ করেন।
এ ব্যাপারে শাহিনের বাবা জানায়, খোঁজ করে না পেয়ে পাঁচদিন পর শাহিন ভারতের একটি মোবাইল নম্বর থেকে ফোন করে। তারা জানতে পারে অবৈধভাবে ভারতে প্রবেশ করার অপরাধে ভারতের আদালত তাকে দুই বছরের জেল দিয়েছে। বিগত ১৮/৮/১৬ইং তারিখে রানাঘাট জেল থেকে শাহিনের সাজার মেয়াদ শেষ হলেও অজ্ঞাত কারণে তাকে ফেরত দেয়নি ভারত সরকার।
বর্তমানে তাকে ভারতের কৃঞ্চনগর কারাগারে রাখা হয়েছে বলে জানা গেছে। শাহিনের বাবা আরো জানায়, 'আমি একজন অসহায় দরিদ্র মানুষ। আমি আমার ছেলেকে ফেরত পেতে সরকারের উপর মহলের হস্তক্ষেপ কামনা করছি।'
ইত্তেফাক/জামান
