ভূঞাপুরে সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষক নিহত

আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০১৭, ১৫:২৯
টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলায় এক স্কুল শিক্ষক নিহত হয়েছেন। এ ঘটনায় পাঁচজন আহত পাঁচজন জেলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। নিহত শহিদুল ইসলাম শামীম উপজেলার জুংগীপুর রুলিপাড়া উচ্চ বিদ্যালয়ে কর্মরত ছিলেন।
 
বৃহস্পতিবার সকালে উপজেলাধীন ভূঞাপুর-বঙ্গবন্ধু সেতু সড়ক দিয়ে সিএনজি চালিত অটোরিকশায় করে স্কুলে যাচ্ছিলেন শহিদুল। ওই সড়কের ছাব্বিশা নামক এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশাটি উল্টে যায়। এতে এ হতাহতের ঘটনা ঘটে।
 
ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম কাউসার চৌধুরী তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
 
ইত্তেফাক/সালেহ্