রায়পুরে ৮ মণ জাটকা জব্দ, আটক ৩

আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০১৭, ১৭:২৩
রায়পুর উপজেলার উপদমারা সড়কের বৃহস্পতিবার দুপুরে অভিযান চালিয়ে একটি পিকআপ থেকে ৮ জাটকাসহ তিন জনকে আটক করেন উপজেলা মৎস্য কর্মকর্তা ও কোস্টগার্ড।
 
পরে বিকালে আটক তিনজনকে উপজেলা নির্বাহী কর্মকর্তা শিল্পী রানী রায়ের ভ্রাম্যামাণ আদালতে হাজির করলে দোষ স্বীকার করায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় জাটকাগুলো পৌর শহরের একটি এতিম খানায় বিতরণ করা হয়েছে।
 
আটককৃতরা হলেন- হাইমচর উপজেলার জালিয়াচর এলাকার আব্দুল কাদের হাওলাদারের ছেলে মাইনউদ্দিন হাওলাদার (৫০), একই এলাকার জামাল মিজির ছেলে বাদল মিয়া (৪৭) ও চরবংশী এলাকার অলিউল্যার ছেলে গাড়ি চালক ওমর ফারুক (২২)।
 
রায়পুর উপজেলা মৎস্য কর্মকর্তা বেলায়েত হোসেন সবুজ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে নির্বাহী কর্মকর্তা স্যার নেতৃত্বে অভিযান পরিচালনা করে ৮ মণ জাটকাসহ তিন জনকে আটক করে জরিমানা করা হয়েছে।
 
 
ইত্তেফাক/উজ্জল