চট্টগ্রামের হাটহাজারী পৌর এলাকায় রাস্তা পারাপারের সময় মোটরসাইকেলের ধাক্কায় মোহাম্মদ রুবেল (১০) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে।
গত বৃহস্পতিবার বিকালে পৌর বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।
রুবেল স্থানীয় আইডিয়াল ইসলামিক স্কুল অ্যান্ড কলেজের পঞ্চম শ্রেণির ছাত্র। রুবেল রাউজান উপজেলার গহিরা এলাকার নুরুল ইসলাম সন্তান।
স্কুল ছুটি শেষে বাসায় ফেরার সময় মোটরসাইকেলের ধাক্কায় গুরুতর আহত হয় রুবেল। অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।
ইত্তেফাক/উজ্জল
