‘বাংলাদেশের প্রেক্ষিতে টেকসই উন্নয়ন বাস্তবায়ন’ শীর্ষক এক সেমিনার ঢাকা বিশ্ববিদ্যালয়ের এএফ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদ সেমিনারটি আয়োজন করে।
ব্যবসায় শিক্ষা অনুষদের ডীন অধ্যাপক ড. শিবলী রুবায়েত-উল-ইসলামের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এমেরিটাস অধ্যাপক ড.এ কে আজাদ চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন ঢাকা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির মহাসচিব এ এইচ এম রেজাউল কবির। অনুষ্ঠানে অনুষদের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। সহকারী অধ্যাপক রাশেদুর রহমান পুরো অনুষ্ঠানটি সমন্বয়ক করেন।পরিকল্পনা কমিশনের জেষ্ঠ্য সচিব অধ্যাপক ড. শামসুল আলম সেমিনারে মূলপ্রবন্ধ উপস্থাপন করেন।
ড. আলম তাঁর মূল প্রবন্ধে বলেন, সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে সরকারের গৃহীত নানা পদক্ষেপ নিয়ে আলোকপাত করেন। সেই সাথে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে সরকার গৃহীত সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনার নানা দিকও তুলে ধরেন। এসময় তিনি সরকারী রাজস্ব পরিকল্পনা, বৈদেশিক বিনিয়োগ, বিনিয়োগ বান্ধব পরিবেশ, অর্থনৈতিক অঞ্চল অর্জন, পিপিপিসহ সরকারগৃহীত বিভিন্ন পদক্ষেপ নিয়েও আলোচনা করেন।
ড. এ কে আজদ চৌধুরী বলেন, এস ডি জি বাস্তবায়নে সঠিক রাজনৈতিক নেতৃত্ব ও উচ্চ শিক্ষার মান উন্নয়নের প্রতি গুরুত্বারোপ করেন।
রেজাউল কবির বলেন, কার্যকরভাবে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে সবার অংশগ্রহন ও জবাবদিহিতা নিশ্চিতকরণের গুরুত্ব তুলে ধরেন।
ড. শিবলী রুবায়েত-উল-ইসলাম বলেন, এসডিজি অর্জনে বিভিন্ন স্টেক হোল্ডার যেমন সরকার, শিল্প-প্রতিষ্ঠান, বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে সহযোগিতা বৃদ্ধি করতে হবে।
অনুষ্ঠানে আরো বক্তব্য দেন অধ্যাপক ড. খন্দকার বজলুল হক ও অধ্যাপক ড. এম এ আজিজ সহ আরো অনেকে।
ইত্তেফাক/রেজা
