প্রথম মেশিন লার্নিং সম্মেলন সোমবার

আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০১৭, ২১:৩৯
দেশের প্রথম মেশিন লার্নিং সম্মেলন অনুষ্ঠিত হবে আগামী সোমবার। 
 
সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগ, প্রযুক্তি প্রতিষ্ঠান গুগলের বাংলাদেশে কমিউনিটি গুগল ডেভলপার গ্রুপ (জিডিজি) এবং প্রযুক্তি গবেষণা প্রতিষ্ঠান প্রেনিউর ল্যাবের আয়োজনে আয়োজিত হচ্ছে দেশের প্রথম মেশিন লার্নিং সম্মেলন।  
 
রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল ভবনে চার ঘণ্টাব্যাপী অনুষ্ঠিত হবে নসর ফ্লো ডেভেলপার সামিট ২০১৭ যেখানে উপস্থিত থাকবেন দেশের মেশিন লার্নিং ডেভেলপার, আইসিটি বিভাগের কর্মকর্তা এবং টেলিকম প্রতিষ্ঠানের কর্মকর্তারা যাদের মাধ্যমে মেশিন লার্নিং এর অগ্রগতি এবং ভবিষ্যৎ সম্ভাবনা তুলে ধরা হবে। 
 
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বেসিস সভাপতি মোস্তফা জব্বার। এছাড়া আইসিটি বিভাগের অতিরিক্ত সচিব মো. হারুনুর রশিদ এবং এলআইসিটি প্রকল্পের কোম্পনেট লিডার সামি আহমেদ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে জিডিজি ঢাকা।   
 
ইভেন্টটির আয়োজক গুগল ডেভলপার গ্রুপের ম্যানেজার রাখশান্দা রুখাম বলেন, মেশিন লার্নিং ভবিষ্যতের প্রযুক্তি আমরা চাই বাংলাদেশের স্টার্টআপ, ডেভলপার, কোম্পানিগুলো যাতে আগেই থেকে প্রস্তুত থাকে এই প্রযুক্তি গ্রহণ এবং ব্যবহার করে ক্যারিয়ার গঠনে।’ 
 
গুগল ব্রেন টিম প্রথম টেনসর ফ্লো ডেভেলপ করেছিল গুগল এর রিসার্চ এবং প্রডাকশন কাজের জন্য। বর্তমানে এটি পৃথিবীর বহুল ব্যবহৃত মেশিন লার্নিং টুল। গুগলের সব প্রডাক্টের পিছেই আছে টেনসর ফলো এর ব্যবহার । মেশিন লার্নিং বর্তমানে ডেভেলপার, ফ্রিল্যান্সার, স্টার্ট আপ এবং ডেভেলপমেন্ট এজেন্সি গুলোর জন্য এক অবারিত সুযোগ। কিন্তু এর প্রসার এখনো বাংলাদেশে তেমনভাবে হয়নি। তাই এটি সম্পর্কে সকলকে বিস্তারিত ভাবে জানানো গেলে তথ্য প্রযুক্তি খাতে অনেক উন্নতি করা সম্ভব।
 
 
ইত্তেফাক/উজ্জল