ভাণ্ডারিয়ায় অসহায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

আপডেট : ২৩ নভেম্বর ২০১৮, ২১:৩৪

শুক্রবার বিকালে ভাণ্ডারিয়ায় বেসরকারি উন্নয়নমূলক দুঃস্থ কল্যাণ সংস্থার উদ্যোগে অসহায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।

উপজেলার নদমুলা আবাসনে এ কম্বল বিতরণ করেন উপজেলা চেয়ারম্যান আতিকুল ইসলাম উজ্জল তালুকদার ও সাবেক সদর ইউপি চেয়ারম্যান মো. গোলাম সরওয়ার জোমাদ্দার। এরপর উপজেলার ভিটাবাড়িয়া আবাসন ও সেনেরহাটে অনুরূপভাবে বিতরণকালে ভিটাবাড়িয়া ইউপি চেয়ারম্যান খান এনামুল করিম পান্নাসহ স্থানীয় প্রবীণ গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। এদিকে সকালেও উপজেলা বলেশ্বর নদের শাখা কঁচা তীরবর্তী তেলিখালি আবাসন প্রকল্প ছাড়াও ভাণ্ডারিয়া হাসপাতাল সংলগ্ন আবাসন প্রকল্প ও ভিটাবাড়িয়া ইউনিয়নের আবাসন প্রকল্পের অসহায়দের মাঝে কম্বল বিতরণের সময় স্থানীয় সমাজ সেবক মো. সামশুদ্দিন হাওলাদার, ইউপি সদস্য বাহাউদ্দিন বাদল ছাড়াও প্রবীণ সমাজসেবকরা উপস্থিত ছিলেন। এ ছাড়াও কম্বল বিতরণকালে সংস্থার উপদেষ্টা মুক্তিযোদ্ধা এম.এ রব্বানী ফিরোজ, প্রশাসনিক কর্মকর্তা কাজী আতাহার  হোসেন, এ.জেড খোকন ও মো. কবির হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।