আশুলিয়ায় ট্রাকচাপায় নিহত ১

আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০১৭, ০৯:৪৯
 
আশুলিয়ার বাইপাইলে ট্রাকচাপায় রেজাউল (২৭) নামে বাসের এক সুপারভাইজার নিহত হয়েছেন। আজ শুক্রবার সকাল ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
 
জানা যায়, সকালে চন্দ্রা যাওয়ার উদ্দেশে বাইপাইল বাসের জন্য অপেক্ষা করছিলেন রেজাউল। এসময় নবীনগর থেকে আসা একটি ট্রাক চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
 
ঘাতক ট্রাকটি আটক করা হলেও চালক পালিয়ে গেছেন বলে জানান বাইপাইল ট্রাফিক পুলিশ বক্সের পরিদর্শক (ট্রাফিক) কামরুল ইসলাম।
 
 
ইত্তেফাক/কাউছার