সিরাজগঞ্জের তাড়াশে অজ্ঞাত এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকালে হাটিকুমরুল বনপাড়া মহাসড়কের ৮ নম্বর ব্রিজের নিচ থেকে তার লাশ উদ্ধার করা হয়।
তাড়াশ থানার ওসি মো. মনজুর রহমান জানান, সকালে স্থানীয় লোকজন শিশুর মরদেহ ব্রিজের নিচে ভাসতে দেখে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে ওই শিশুর লাশ উদ্ধার করে সিরাজগঞ্জ মর্গে পাঠিয়েছে। শিশুর বয়স ১২ থেকে ১৩ বছর হবে। তার গলায় রশির দাগ রয়েছে।
ধারণা করা হচ্ছে, শিশুটিকে শ্বাসরোধ করে হত্যার পর তাকে ফেলে দেয়া হয়েছে।
ইত্তেফাক/কাউছার
