নেত্রকোনায় ৮ দোকানে আগুন, ৫০ লাখ টাকা ক্ষতি

আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০১৭, ১৪:২১
 
নেত্রকোনা পূর্বধলা উপজেলার বিশকাকুনী ইউনিয়নের মাদ্রাসা মার্কেটে আগুন লাগার ঘটনা ঘটেছে। এতে প্রায় ৫০লাখের বেশি টাকা ক্ষতি হয়েছে।
 
বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার দিকে এ আগুন লাগে। এতে ৮টি দোকানের মালামাল ও নগদ টাকা পুড়ে গেছে।
 
স্থানীয়রা জানান, বৃহস্পতিবার রাতে মাদ্রাসার মার্কেটের কম্পিউটার ব্যবসায়ী সুলতান মিয়ার দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তে আগুন পাশের দোকানে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে নেত্রকোনা ফায়ার সার্ভিসের একটি দল ও পূর্বধলা থানা পুলিশ ঘটনা স্থলে ছুটে আসেন। এর আগেই স্থানীয় লোকজন আগুন নিয়ন্ত্রণ আনে। এ সময় আগুন নেভাতে গিয়ে অন্তত ৬/৭জন আহত হয়। ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট-সার্কিটের কারণে আগুনের সূত্রপাত হয়।
 
খবর পেয়ে শুক্রবার সকালে পূর্বধলা উপজেলা নির্বাহী অফিসার নমিতা দে ও পূর্বধলা থানার ওসি অভিরঞ্জন দেব ঘটনাস্থল পরিদর্শন করেন।
 
ইত্তেফাক/জামান