হাকিমপুরে গৃহবধূকে ধর্ষণের পর হত্যা

আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০১৭, ১৭:২২
দিনাজপুরের হাকিমপুর উপজেলার নয়ানগর গ্রামের এক গৃহবধূকে শুক্রবার বেলা ১১টার দিকে হত্যা করা হয়েছে।  হত্যার আগে ওই গৃহবধূকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ উঠেছে। 
 
ওই গৃহবধূর পরিবারের লোকজন জানান, শুক্রবার বেলা ১১টার দিকে ওই গৃহবধূ রান্নার জ্বালানির জন্য বাড়ির পাশের জঙ্গলে পাতা সংগ্রহ করতে যান। এ সময় পাশ্ববর্তী বিলেরপাড় গ্রামের আব্দুর রশিদের ছেলে আশরাফুল ইসলামসহ ৩-৪ জন  তাকে ধর্ষণ করে। এতে ওই নারী সংজ্ঞা হারিয়ে ফেললে ধর্ষণকারীরা জঙ্গলে ফেলে পালিয়ে যায়। ওই জঙ্গলের পাশ দিয়ে গ্রামের লোকজন যাওয়ার সময় সংজ্ঞাহীন অবস্থায় ওই গৃহবধূকে পড়ে থাকতে দেখেন। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে তার মৃত্যু হয়।
 
থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুস সবুর বলেন, আশরাফুল ইসলামকে (৪৫) আটক করা হয়েছে।
 
 
ইত্তেফাক/উজ্জল