ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পাগলা থানার নিগুয়ারী ইউনিয়নের সুতারচাপুর (ত্রিমোহনী) গ্রামে শুক্রবার দুপুরে যুদ্ধাহত মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন প্রতিষ্ঠিত ‘গৌরবের’ মুক্তিযোদ্ধা বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
আগুনে বাজারের ১২টি দোকান ৩টি বসত ঘর পুড়ে ছাই হয়ে গেছে।
পাগলা থানার ওসি চাঁন মিয়া জানান, ছালাম আবাদ বস্ত্রবিতান এন্ড কসমেটিক নামক ব্যবসা প্রতিষ্ঠানে বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। খবর পেয়ে দমকল বাহিনীর কর্মীরা এসে প্রায় ২ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে ১২টি দোকান ও বাজারের পাশে যুদ্ধাহত মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন তিনটি বসত ঘর সম্পূন্ন পুড়ে ছাই হয়ে গেছে।
ইত্তেফাক/উজ্জল
