নতুন ইসি'র অধীনে বাঘাইছড়ি পৌরসভায় ভোট গ্রহণ চলছে

আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০১৭, ১৫:৩০
নতুন নির্বাচন কমিশনের অধীনে প্রথম ভোট গ্রহণ চলছে রাঙামাটির বাঘাইছড়ি পৌরসভায়। শনিবার সকাল আটটা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে। বিকাল চারটা পর্যন্ত ভোট গ্রহণ চলবে।
 
পুলিশ, র‍্যাব  ও বর্ডার গার্ড বাংলাদেশসহ (বিজিবি) আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ভোটকেন্দ্রগুলোতে প্রহরায় রয়েছে।
 
ভোটকেন্দ্রগুলোতে নারী ও পুরুষের দীর্ঘ লাইন লক্ষ্য করা গেছে।
 
ইত্তেফাক/সালেহ্