রাজবাড়ীতে অগ্নিকাণ্ডে আট দোকান ভস্মীভূত

আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০১৭, ১৩:২৩
রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের আড়কান্দি বাজারে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লেগে আটটি দোকানের মালামাল ভস্মীভূত হয়েছে। ক্ষয়-ক্ষতির পরিমাণ প্রায় কোটি টাকা।
 
শনিবার ভোর পাঁচটার দিকে এই অগ্নিকাণ্ড ঘটে।
 
ক্ষতিগ্রস্তরা হলেন, উপজেলা আনসার ভিডিপির সাবেক কর্মকর্তা মো. আবুল বাসার খান (টিন ব্যবসায়ী), সুজিত শর্মা (ফার্নিচার), রশিদ মোল্যা (প্লাস্টিক ব্যবসায়ী), ইমরান হোসেন (গার্মেন্টস), ইদ্রিস আলী (গার্মেন্টস), শংকর কর্মকার (স্বর্নব্যবসায়ী), সুদেব রায় (টেইলার্স) ও আবুল শেখ (ঔষধ ব্যবসায়ী)।
 
ফায়ার সার্ভিসের উপপরিচালক মাজহারুল ইসলাম বলেন,‘বালিয়াকান্দি উপজেলার আড়কান্দি বাজারে একটি মুদিখানার দোকান থেকে ভোর রাতে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। মহূর্তের মধ্যে আশপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। এ সময় আগুনের লেলিহান শিখায় বাজারের আটটি দোকান পুড়ে যায়। স্থানীয়রা আগুন নিয়ন্ত্রনে আনার চেষ্টা করে ব্যর্থ হয়ে অবশেষে তারা আমাদেরকে খবর দেয়। খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহযোগিতায় প্রায় দুই ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনি।’
 
ইত্তেফাক/সালেহ্