কসবায় কবিরাজকে গলাকেটে হত্যা

আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০১৭, ১৪:৪৯
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় এক কবিরাজকে গলা কেটে হত্যা করা হয়েছে। নিহত ফরিদ মিয়া (৪৭) জগন্নাথপুর গ্রামের মৃত আবদুর রাজ্জাকের ছেলে।
 
পুলিশ জানায়, শনিবার সকালে স্থানীয়দের খবরে ওই গ্রামের নিজ বাড়ি থেকে আবদুর রাজ্জাকের লাশ উদ্ধার করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
 
পুলিশের ধারণা, শুক্রবার রাতের কোনো এক সময় তাকে হত্যা করা হয়েছে।
 
কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিউদ্দিন তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় দুপুর পর্যন্ত কাউকে গ্রেফতার করা যায়নি।
 
ইত্তেফাক/সালেহ্