যে বই বদলে দিল কোহলির জীবন

আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০১৭, ১৯:৩৯
বলা হয়ে থাকে বইয়ের চেয়ে ভালো বন্ধু আর হয় না। একটা বই বদলে দিতে পারে একটা মানুষের জীবন। লিখতে পারে সাফল্য, ব্যর্থতার কাহিনি। মানুষের জীবনে বইয়ের অবদান এমনটাই। ব্যাতিক্রম নন স্বয়ং ভারত অধিনায়কও। বিরাট কোহালি খোলসা করলেন তাঁর জীবনে বইয়ের অবদানের কথা। জানালেন কী ভাবে একটি বই বদলে দিয়েছিল তাঁকে।
 
সম্প্রতি পর পর চার সিরিজে চারটি ডবল সেঞ্চুরি। ছাপিয়ে গিয়েছেন ডোনাল্ড ব্র্যাডম্যান ও রাহুল দ্রাবিড়কে। গত এক বছরের বেশি সময় ধরে রয়েছেন সাফল্যের শীর্ষে।
 
ভারত অধিনায়ক বিরাট কোহালি নিজেই জানিয়েছেন তাঁর সাফল্যের নেপথ্যে রয়েছে একটি বই। একটি জীবন কাহিনি। পরমহংস যোগানন্দর ‘অটোবায়োগ্রাফি অফ যোগি’ কী ভাবে বদলে দিয়েছে বিরাটের জীবন, সেটাই তিনি জানিয়েছেন ইনস্টাগ্রামে। 
IMG0
কোহলি বলেন, ‘এটা আমার খুব প্রিয় বই। তাদের সকলেরই এই বই পড়া উচিত যারা নিজের চিন্তা-ভাবনা ও মতাদর্শকেই চ্যালেঞ্জের মুখে ফেলার সাহস রাখে। এই বইটি প়়ড়ার পর, বোঝার পর এবং জীবনে সেই অনুযায়ী চলার পর সবটাই বদলে যাবে।’
 
ইত্তেফাক/রেজা