মুরাদনগরে পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার ২

আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০১৭, ১৯:০৪
 
কুমিল্লার মুরাদনগরে পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ।
 
গ্রেফতারকৃতরা হলেন- লক্ষ্মীপুর গ্রামের মুজিবুর রহমানের ছেলে ও ধর্ষক ইব্রাহীম খলিল (২২) ও একই গ্রামের শহীদ মিয়ার ছেলে মনির (২২)।
 
সুত্রে জানা যায়, প্রেমের ফাঁদে ফেলে বিভিন্ন কায়দায় ছবি উঠিয়ে জিম্মি করে ওই ছাত্রীকে (১০) ধর্ষণ করে। এ ঘটনায় চাচাতো ভাই বাদী হয়ে একটি মামলা করেন। শুক্রবার রাতে পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. হাবিবুর রহমান, পুলিশ উপ-পরিদর্শক (এসআই) জাহাঙ্গীর আলম ও বিল্লাল হোসেনের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে ওই গ্রাম থেকে ধর্ষক ইব্রাহীম ও সহযোগী মনিরকে গ্রেফতার করেন।
 
মুরাদনগর থানার ওসি এসএম বদিউজ্জামান বলেন, ধর্ষককে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করা হয়েছে। ধর্ষকের মোবাইল ফোনটিও জব্দ করা হয়েছে।
 
 
ইত্তেফাক/কাউছার