ভাষা সংগ্রামীদের রাষ্ট্রীয় স্বীকৃতি ও বাংলা ভাষার মর্যাদা যথাযথ ব্যবহার, রক্ষার দাবিতে নওগাঁয় শতকণ্ঠে ‘জাতীয় সংগীত’ অনুষ্ঠিত হয়েছে। নওগাঁর সামাজিক সংগঠন একুশে পরিষদের উদ্যেগে গত শুক্রবার সন্ধ্যায় শহরের সরকারি কেডি স্কুল প্রাঙ্গণে শহীদ মিনারে এর আয়োজন করা হয়। এতে জেলার বিভিন্ন সাংষ্কৃতিক সংগঠনের কণ্ঠ শিল্পীরা অংশ নেন।
এ ছাড়াও ভাষার গান, নৃত্যানুষ্ঠান ও জেলা শিল্পকলা একাডেমির নাট্যশিল্পীদের পরিবেশনায় নাটক অনুষ্ঠিত হয়েছে। এ সময় প্রায় দেড় হাজার বিভিন্ন শ্রেণি পেশার লোকজন উপস্থিত ছিলেন।
এর আগে সরকারি কেডি স্কুল প্রাঙ্গণে পাঁচ দিন ব্যাপী বই মেলা উদ্বোধন উপলক্ষে শহীদ মিনারের এর আলোচনা সভার আয়োজন করা হয়। পরিষদের সভাপতি ডিএম আব্দুল রাবির সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন একুশে পদক প্রাপ্ত নৃত্য পরিচালক ও নৃত্য গবেষক আমানুল হক। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রাক্তন সহকারী অধ্যাপক ও কবি আতাউল হক সিদ্দিকী, প্রাক্তন অধ্যাপক তৌহিদ অহমেদ, নওগাঁ পৌর সভার সাবেক প্রকৌশলী গুরুদাস দত্ত, আস্তান ম্লোল্লা কলেজের অধ্যক্ষ মূর্তেজা রেজা, পরিষদের সাধারণ সম্পাদক এমএম রাসেল। IMG0
আলোচনা সভা শেষে পাঁচদিন ব্যাপী বই মেলা উদ্বোধন করেন একুশে পদক প্রাপ্ত নৃত্য পরিচালক ও নৃত্য গবেষক আমানুল হক।
ইত্তেফাক/মাহমুদুল ইসলাম
