‘বিএনপি-জামায়াত আন্দোলনের নামে গণহত্যা করেছে’

আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০১৭, ২১:০৮
 
আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, বিএনপি-জামায়াত ৫ জানুয়ারির পরে আন্দোলনের নামে গণহত্যা করেছে। পেট্রোল বোমা দিয়ে মানুষ পুড়িয়ে মেরেছে। 
 
আজ শনিবার ঝালকাঠি প্রেস ক্লাবের সুবর্ণজয়ন্তী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন তিনি।
 
শিল্পমন্ত্রী বলেন, আন্দোলনের নামে যারা গণহত্যা করেছে তাদের হত্যাকারী বলতে হবে। ৫ জানুয়ারি নির্বাচন না হলে দেশে সাংবিধানিক শূন্যতা সৃষ্টি হতো। যারা দেশের শত্রু, সমাজের শত্রু গণতন্ত্রের শত্রু তাদের সঙ্গে আপোষ করা যায় না।
 
সুবর্ণজয়ন্তী উদযাপন কমিটির আহবায়ক ও হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের প্রেসিডেন্ট এডভোকেট মনজিল মোরসেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তৃতা করেন জেলা প্রশাসক মো. মিজানুল হক চৌধুরী, জেলা পরিষদ চেয়ারম্যান সরদার মো. শাহ আলম, পুলিশ সুপার মো. জোবায়েদুর রহমান ও ঝালকাঠি প্রেস ক্লাবের সভাপতি কাজী খলিলুর রহমান। 
 
 
ইত্তেফাক/কাউছার