গণচেতনতা জাগ্রত করতে ন্যাপকে গড়ে তোলার আহ্বান

আপডেট : ৩১ মার্চ ২০১৯, ০০:৪৫

বাংলাদেশ ছাত্র সমিতির সাবেক নেতৃবৃন্দ বলেন, ঘুষ-দুর্নীতি, জঙ্গিবাদ, সাম্প্রদায়িকতা ও শোষণ আমাদের সমাজে মাথাচাড়া দিয়ে উঠেছে। মাদকের ভয়াবহ ছোবল, নারী নির্যাতন, সড়ক দুর্ঘটনা, খাদ্যে ভেজাল, ওষুধে ভেজাল, ধনী ও দারিদ্র্যের মধ্যে বৈষম্য, শিক্ষায় বৈষম্য, সুশাসনের অভাব ও সুস্থধারার রাজনীতির অনুপস্থিতি দেশকে এক গভীর সংকটের মুখোমুখি নিয়ে যাচ্ছে। গতকাল শনিবার তোপখানা রোডস্থ শিশু কল্যাণ পরিষদ মিলায়তনে অনুষ্ঠিত ন্যাপের সহযোগী সংগঠন বাংলাদেশ ছাত্র সমিতির সাবেক নেতৃবৃন্দের মিলনসভায় বক্তারা এসব কথা বলেন।

সাবেক ছাত্রনেতা খবির উদ্দিন আহমেদের সভাপতিত্বে মিলনসভায় সঞ্চালনা করেন পরিতোষ দেবনাথ। বক্তব্য রখেন সাবেক ছাত্রনেতা নাছিরুল ইসলাম চৌধুরী (জুয়েল) আসাদুল্লাহ তারেক, অ্যাডভোকেট আমিনুল ইসলাম, হাসান কামরুন, জহিরুল হক, নাসির উদ্দিন বাদল, অ্যাডভোকেট আওলাদ হোসেন, নাসিমা হক রুবি, অপূর্ব তালুকদার, আশিক মাহমুদ, মোস্তফা মাহমুদ, শেখ শাহীন, সালে আহমেদ ও শরীফ হাসান প্রমুখ। -প্রেস বিজ্ঞপ্তি