জাতীয় পার্টি-জেপির নির্বাহী সম্পাদক মুক্তিযোদ্ধা সাদেক সিদ্দিকী বলেছেন, আজ বিশ্ব নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্ন এর দিকে তাকিয়ে আছে এবং তার প্রশংসায় মুখরিত। তার মতো আরো বলিষ্ঠ নেতার প্রয়োজন বিশ্বে। গতকাল কমরেড নির্মল সেন মিলনায়তনে জাতীয় গণতান্ত্রিক লীগের আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, জেসিন্ডা আরডার্ন মানবতার পক্ষাবলম্বন করে দেশটির ১ শতাংশ মুসলমানের পক্ষে বলিষ্ঠ ভূমিকা রাখেন এবং তিনি বলেন, শ্বেতাঙ্গ সন্ত্রাস নয়, বিচ্ছিন্নতাবাদী নয়, মানবজাতির বিশ্ব গড়তে হবে। যেখানে থাকবে জাতি, ধর্ম, বর্ণ, গোত্র নির্বিশেষে সবার বাসপোযোগী পরিবেশ।
জাতীয় গণতান্ত্রিক লীগের সভাপতি এম.এ জলিল এর সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সিনিয়র সহ-সভাপতি কাজী এম.সাজাওয়ার হোসেন, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অরুন সরকার রানা, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ নেতা আ.স.ম মোস্তফা কামাল, জাসদ নেতা হুমায়ুন কবির, ন্যাপ ভাসানীর চেয়ারম্যান এম.এ ভাসানী, বাংলাদেশ উন্নয়ন পার্টির চেয়ারম্যান মাহবুবু রহমান খোকন, জাতীয় গণতান্ত্রিক লীগের সহ-সভাপতি সরদার মোহাম্মদ আলী বাদল, সাধারণ সম্পাদক সমীর রঞ্জন দাস ও দপ্তর সম্পাদক কামাল হোসেন প্রমুখ।
