উত্তর কোরিয়ার পরমাণু অস্ত্র যুক্তরাষ্ট্রের কাছে হস্তান্তর করতে কিম জং উনের প্রতি আহবান জানিয়েছিলেন প্রেসিডেন্ট ট্রাম্প। গত মাসে ভিয়েতনামের হ্যানয়ে এক বৈঠকে প্রেসিডেন্ট ট্রাম্প কিমের হাতে কিছু কাগজ দেন। সেই কাগজে কোরিয়ান ও ইংরেজি ভাষায় লেখা নথিতে ট্রাম্প এই আহবান জানিয়েছিলেন বলে নাম প্রকাশে অনিচ্ছুক এক মার্কিন কর্মকর্তা জানিয়েছেন। এই প্রথম পরমাণু অস্ত্রবিহীন উত্তর কোরিয়া নিয়ে প্রেসিডেন্ট ট্রাম্প তার অবস্থান পরিষ্কার করলেন বলে ধারণা করা হচ্ছে। প্রেসিডেন্ট ট্রাম্প আশা করেন, উত্তর কোরিয়া পরমাণু অস্ত্র এবং বোমার জ্বালানি যুক্তরাষ্ট্রের কাছে দেবে। -রয়টার্স
