নির্মাণ কোম্পানি এসএনসি লাভালিন নিয়ে নতুন করে চাপে পড়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। নতুন একটি গোপন অডিও ফাঁস হওয়ায় তার ওপর চাপ বেড়েছে। তার সাবেক বিচারমন্ত্রী জোডি উইলসন রেবাউল্ড কিছু নথি প্রকাশ করেছেন। তিনি অভিযোগ করেছেন, দুর্নীতির তদন্ত থেকে সংস্থাটিকে রক্ষা করতে তাকে চাপ দেওয়া দেওয়া হয়েছিল। দাবি প্রমাণের জন্য এ সংক্রান্ত একটি ফোনকলের রেকর্ডিং ও অন্যান্য নথি কানাডার হাউস অব কমন্সে সংশ্লিষ্ট কমিটির কাছে জমা দিয়েছেন সাবেক বিচারমন্ত্রী। লিবিয়ায় প্রেসিডেন্ট মুয়াম্মার গাদ্দাফির আমলে কিছু কাজ পেতে দেশটির কর্মকর্তাদের ঘুষ দিয়েছিল লাভালিন। কানাডার আইনে কোনো কাজ পেতে কাউকে ঘুষ দেওয়া অপরাধ। অথচ লাভালিনকে সেই অপরাধ থেকে মুক্তি দেওয়া হয়। -রয়টার্স
