গত ২৭ ফেব্রুয়ারি কাশ্মিরের বুদগাম এলাকায় ভারতীয় বিমান বাহিনীর একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছিল। এতে বিমান বাহিনীর ৬ সদস্যসহ ৭ জন মারা যায়। ওই সময় ভারতীয় মিডিয়ায় বলা হয়েছিল, পাকিস্তানের সাথে গুলি বিনিময়ের সময় রাশিয়ার তৈরি এমআই-১৭ মডেলের হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। বিভিন্ন ছবিতে দেখা গেছিল, হেলিকপ্টারটির ভাঙা অংশ বেশকিছু গ্রামে ছড়িয়ে পড়ে এবং সেগুলোতে আগুন জ্বলে। কিন্তু তদন্তে দেখা গেছে, ওই হেলিকপ্টারটি বিধ্বস্ত হওয়ার আগ মুহূর্তে সেখানে ইসরাইলের তৈরি ভারতের বিমানবাহিনীর একটি ক্ষেপনাস্ত্র ছোড়া হয়েছিল। ধারণা করা হচ্ছে এ কারণেই ওই হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। গত শুক্রবার ভারতের দ্য ইকোনমিক টাইমস এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
