নাটোর প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনে জালাল উদ্দিন সভাপতি ও আল মামুন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
নির্বাচনে সিনিয়ন সহ-সভাপতি পদে এবিএম মোস্তফা খোকন, জুনিয়র সহ-সভাপতি পদে জুলফিকার হায়দার জোসেফ, যুগ্ম সম্পাদক পদে ইসাহাক আলী, কোষাধক্ষ্য পদে কামরুজ্জামান দেলোয়ার, সাহিত্য পাঠাগার সম্পাদক পদে নাইমুর রহমান, ক্রীড়া ও সাস্কৃতিক পদে আশরাফুল ইসলাম বাচ্চু, দপ্তর সম্পাদক পদে আখলাক হোসেন লাল এবং কার্যনির্বাহি সদস্য পদে এসএম মঞ্জুরুল হাসান, কাওছার আলী, গোলাম গাউস ও রাশেদুল ইসলাম রাসেল।
নাটোর প্রেসক্লাবে রবিবার সকাল ১০টা থেকে বেলা একটা পর্যন্ত একটানা তিন ঘণ্টা ভোট গ্রহণ করা হয়। মোট ৫০ জন সদস্যের সকলেই ভোট প্রদান করেছেন।
প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন নাটোরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মুনীরুজ্জামান ভূঞা এবং সহকারী নির্বাচন কমিশনার হিসেবে কাজ করেন জেলা তথ্য কর্মকর্তা মোহাম্মদ উল্লাহ্ ও নাটোর জেলা আইনজীবী সমিতির সভাপতি শুশান্ত কুমার ঘোষ।
ইত্তেফাক/উজ্জল
