‘সারাবিশ্বে মাতৃভাষা দিবস পালন শেখ হাসিনার অর্জন’

আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০১৭, ১৯:৫৪
টাঙ্গাইল-৪ কালিহাতী আসনের নব-নির্বাচিত সংসদ সদস্য হাছান ইমাম খান সোহেল হাজারী বলেছেন, স্বাধীনতা পূর্ব সময় ১৯৫২ সাল থেকে স্বাধীনতাত্তোর ১৯৯৬ সাল পর্যন্ত যতগুলো সরকার এসেছে, তাদের সময় একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিকভাবে পালন হয়নি। বর্তমানে একুশে ফেব্রুয়ারি সারা পৃথিবীতে  একযোগে পালন করা হয়। ওইদিন তাঁরা খালি পায়ে শহীদ মিনারে গিয়ে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা অর্পণ করেন। এ অর্জন আওয়ামী লীগের, এ অর্জন প্রধানমন্ত্রী শেখ হাসিনার।  
 
রবিবার কালিহাতী সাধারণ পাঠাগারের উদ্যোগে এবং উপজেলা পরিষদের ব্যবস্থাপনায় আরএস পাইলট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে তিন দিনব্যাপী বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। 
 
কালিহাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সাধারণ পাঠাগারের সভাপতি আবু নাসার উদ্দিনের সভাপতিত্বে বইমেলায় উদ্বোধনী বক্তব্য রাখেন, কালিহাতী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোজহারুল ইসলাম তালুকদার। 
 
প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন, ভাষা সংগ্রামী প্রফেসর ডা. মির্জা মাজহারুল ইসলাম। আলোচক হিসেবে বক্তব্য রাখেন, প্রাক্তন অধ্যক্ষ ও রেক্টর মানসারুর রহমান। এসময় উপস্থিত ছিলেন- উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনছার আলী বিকম, কালিহাতী উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আলহাজ আনোয়ার হোসেন মোল্লা, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মিজানুর রহমান মজনু, কালিহাতী থানার অফিসার ইনচার্জ খ. আখেরুজ্জামান  প্রমুখ।
 
ইত্তেফাক/মাহমুদুল ইসলাম