খালেদা জিয়ার সঙ্গে সুইডেন রাষ্ট্রদূতের বৈঠক

আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০১৭, ২০:৩৪
 
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশে নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূত জোহান ফ্রিসেল। রবিবার বিকাল পাঁচটায় চেয়ারপারসনের গুলশান রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এক ঘণ্টারও বেশি সময় বৈঠক হয়।
 
বৈঠকে উপস্থিত ছিলেন, দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান এবং চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য রিয়াজ রহমান।
 
দলীয় সূত্রে জানা গেছে, বৈঠকে দু-দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় ছাড়াও দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়েও আলোচনা হয়েছে।
 

ইত্তেফাক/মণ্ডল