পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ

আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০১৭, ১০:১৯
 
ঘনকুয়াশার কারণে নৌ দুর্ঘটনা এড়াতে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরিসহ নৌযান চলাচল সাময়িকভাবে বন্ধ রেখেছে কর্তৃপক্ষ। আজ সোমবার ভোর সাড়ে ৬ টা থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়।
 
পাটুরিয়া ফেরিঘাট শাখা নৌ পুলিশের ইনচার্জ সামছুল আলম জানান, ফেরির মার্কিং বাতির আলো অস্পষ্ট হয়ে যাওয়ায় ফেরি চলাচল বন্ধ করে দেয়া হয়েছে। কুয়াশা কমে গেলে পুনরায় ফেরি চলাচল শুরু হবে।
 
ইত্তেফাক/কাউছার