যশোরে মুক্তিযুদ্ধকালীন রকেট লাঞ্চার, হ্যান্ডগ্রেনেড ও গুলি উদ্ধার করা হয়েছে।
বুধবার বেলা ১১টার দিকে যশোর সদর উপজেলার সতীঘাটা-কামালপুর এলাকা থেকে মাটি খোঁড়ার সময় এই অস্ত্র-গোলাবারুদ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অস্ত্রশস্ত্রের মধ্যে একটি রকেট লাঞ্চার, একটি হ্যান্ড গ্রেনেড ও ২৭৯ রাউন্ড গুলি রয়েছে।
যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস হোসেন জানান,বুধবার সকালে যশোর সদর উপজেলার সতীঘাটা-কামালপুর এলাকার শামসু খাঁ তার জমিতে বাড়ি নির্মাণের জন্য ভিত কাটাচ্ছিলেন। এ সময় সেখান থেকে এসব অস্ত্র ও গুলি পাওয়া যায়।পরে স্থানীয় লোকজন পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে একটি রকেট লাঞ্চার, একটি হ্যান্ড গ্রেনেড ও ২৭৯ রাউন্ড গুলি উদ্ধার করেছে।
ওসি ইলিয়াস হোসেন আরো জানান, উদ্ধার অস্ত্র-গুলি অনেক পুরানো ও নিষ্ক্রিয়। তাই ধারণা করা হচ্ছে, এগুলো মুক্তিযুদ্ধকালীন সময়ের।
ইত্তেফাক/সালেহ্
