আড়াই ঘণ্টা বন্ধ থাকার পর পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। আজ সোমবার সকাল ৯টার দিকে ফেরি চলাচল শুরু হয়।
এর আগে সকাল সাড়ে ৬টা থেকে ফেরি চলাচল বন্ধ রাখে কর্তৃপক্ষ।
পাটুরিয়া ফেরিঘাট শাখা নৌ পুলিশের ওসি সামছুল আলম জানান, কুয়াশা কমে যাওয়ায় সকাল ৯টা থেকে ফেরি চলাচল আবার শুরু হয়।
ইত্তেফাক/কাউছার
