আড়াইহাজারে হত্যা মামলার দুই আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার রাতে উপজেলার ব্রাক্ষন্দী ইউনিয়নের সুলপানদি গ্রাম থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- মৃত আজিজের ছেলে ইউনুছ (৩২) ও জামাল উদ্দিনস (৫০)। তাদের সোমবার নারায়ণগঞ্জ কোর্টে পাঠানো হয়েছে।
প্রসঙ্গত, আবদুল বাতেনের সঙ্গে প্রতিবেশী মিছির আলীর মধ্যে জমি সংক্রান্ত বিরোধ ছিল। রবিবার দুপুরে সালিশ বৈঠকের সময়ে হঠাৎ করে তর্ক বিতর্কের জের ধরে মিছির আলীর পক্ষে শাহজাহান, আইউবুর, মহিবুর, ইউনুসসহ আরো কয়েকজন মিলে বাতেনকে লাঠিসোটা নিয়ে বেধড়ক পিটুনি দেয়। তাকে আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনার পর মারা যান। এই ঘটনার নিহতের স্ত্রী বিলকিছ বাদী হয়ে ১০ জনের নাম উল্লেখ করে এবং ৪-৫জন অজ্ঞাত আসামি করে থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
ইত্তেফাক/কাউছার
