‌চৌগাছায় বাস উ‌ল্টে আহত ২০

আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০১৭, ১৬:২৭
য‌শো‌রের চৌগাছায় বাস উ‌ল্টে বিশ জন আহত হ‌য়ে‌ছে। সোমবার বেলা ১১টার দিকে চৌগাছা য‌শোর সড়‌কের কয়ারপাড়া নামক স্থা‌নে এ দুঘর্টনা ঘ‌টে। দুঘর্টনায় বা‌সের বিশজন যাত্রী আহত হ‌য়ে‌ছে। আহত‌দের ম‌ধ্যে ১১ জন‌কে চৌগাছা উপ‌জেলা স্বাস্থ্য কম‌প্লে‌ক্সে ভ‌র্তি করা হ‌য়ে‌ছে।  
 
প্রত্যক্ষদর্শী ও আহত যাত্রীরা জানান দুঘর্টনা কব‌লিত বাস‌টি য‌শোর থে‌কে চৌগাছা আসার প‌থে বে‌পোয়ারা গ‌তির কার‌ণে চৌগাছা য‌শোর সড়‌কের কয়ারপাড়া নামক স্থা‌নে ধান ক্ষে‌তের ম‌ধ্যে উ‌ল্টে যায় (বাস নং খুলনা ব ১০৪০)। এসময় বা‌সের বিশ জন যাত্রী আহত হয়। আহত‌দের ম‌ধ্যে ১১ জন‌কে চৌগাছা উপ‌জেলা স্বাস্থ্য কম‌প্লে‌ক্সে ভ‌র্তি করা হ‌য়ে‌ছে। 
 
হাসপাতা‌লে ভ‌র্তিকৃতরা হ‌লেন- উপ‌জেলার ফুলসারা গ্রা‌মের নুর ইসলা‌মের ছে‌লে রিপন (২৪), ইসমাঈ‌লের ছে‌লে ইমন (১৭), জগনাথপুর গ্রা‌মের হুজাইফা বিশ্বা‌সের ছে‌লে জুবাই‌য়ের আহমদ (২২), আড়াদদাহ গ্রা‌মের মান্দার আলী বিশ্বা‌সের ছে‌লে ইদরার রহমান (৫৫), সলুয়া গ্রা‌মের গ‌নেশ চন্দ্রর ছে‌লে উত্তম কুমার (৩০), শিবনগর গ্রা‌মের সদু মিয়ার স্ত্রী  র‌হিমা বেগম (৬০), য‌শোর সদর উপ‌জেলার শ্যামনগর গ্রা‌মের মৃত আব্দুল ল‌তি‌ফের ছে‌লে ইরাদ আলী (৫৫), একই গ্রা‌মের আব্দুল আ‌জি‌জের স্ত্রী চায়না বেগম (৬০),সাতক্ষীরা জেলা শ‌ফিকুল ইসলা‌মের ছে‌লে আবু বকর সি‌দ্দিক (২৯), বাঘারপাড়া উপ‌জেলার খাজুরা গ্রা‌মের ওসমান আলীর স্ত্রী রো‌কেয়া বেগম (৩০), ‌ঝিনাইদহ জেলার ম‌হেশপুর উপ‌জেলার পীরগাছা গ্রা‌মের খাজা আহমদের স্ত্রী রু‌বিনা বেগম (৩২) আহত হন। 
 
হাসপাতাল কতৃপক্ষ জানায়, ৯ জন প্রাথ‌মিক চি‌কিৎসা নি‌য়ে‌ছে। চৌগাছা থানার ও‌সি এম ম‌সিউর রহমান জানান দুঘর্টনা কব‌লিত বাস‌টি উদ্ধার ক‌রে থানায় নি‌য়ে আসা হ‌য়ে‌ছে এব্যাপা‌রে আইনগত পদ‌ক্ষেপ নেয়া হ‌বে।
 
ইত্তেফাক/মাহমুদুল ইসলাম