ময়মনসিংহের ত্রিশালে এক সরকারি প্রাথমিক স্কুলে কলাগাছ দিয়ে শহীদ মিনার নির্মাণ করেছে সাধারণ শিক্ষার্থীরা। উপজেলার ধানীখোলা ইউনিয়নের দাসপাড়া সরকারি প্রাথমিক স্কুলে শহীদ মিনার নেই। তাই আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন উপলক্ষ্যে স্কুলের সাধারণ শিক্ষার্থীরা কলাগাছ দিয়ে শহীদ মিনার নির্মাণ করেছে।
শিক্ষার্থীরা জানায়, স্কুলে শহীদ মিনার না থাকায় আমরা বাধ্য হয়ে কলাগাছ দিয়ে শহীদ মিনার নির্মাণ করেছি।
সোমবার দুপুরে সরেজমিন স্কুলে গেলে স্কুলের প্রধান শিক্ষক ইয়াকুব আলী জানান, স্কুলে শহীদ মিনার না থাকায় শিক্ষার্থীরা অনুমতি নিয়ে কলাগাছ দিয়ে শহীদ মিনার নির্মাণ করেছে।
এ ব্যাপারে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সৈয়দ আহমেদ জানান, ত্রিশালে সরকারি প্রাথমিক স্কুল রয়েছে ১৮০টি। তার মধ্যে উচ্চ মাধ্যমিক স্কুল সংলগ্ন ৬টি স্কুলে শহীদ মিনার রয়েছে।
ইত্তেফাক/মাহমুদুল ইসলাম
