খুলনায় ছাত্রদল নেতা গ্রেফতার

আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০১৭, ১৭:৫৭
ছাত্রদল কেন্দ্রীয় নির্বাহী সংসদের যুগ্ম সম্পাদক ও খুলনা জেলা শাখার সাবেক সভাপতি কামরান হাসানকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার দুপুরে পুলিশ নগরীর টুটপাড়াস্থ বাসভবন থেকে তাকে গ্রেফতার করে। পরে তিনটি মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে আদালতে প্রেরণ করা হয়। 
 
খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, কামরানের বিরুদ্ধে নাশকতার তিনটি মামলা রয়েছে। ওই মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। 
 
এদিকে, কামরান হাসানকে গ্রেফতারের নিন্দা ও তার মুক্তি দাবি করেছেন খুলনা মহানগর বিএনপির নেতৃবৃন্দ। বিবৃতিদাতারা হলেন- বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এম নুরুল ইসলাম, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও খুলনা মহানগর সভাপতি নজরুল ইসলাম মঞ্জু, সাধারণ সম্পাদক ও কেসিসির মেয়র মনিরুজ্জামান মনি প্রমুখ। 
 
ইত্তেফাক/মাহমুদুল ইসলাম