বাগেরহাটে বিদ্যুৎস্পৃষ্টে দীন ইসলাম (৫০) নামে এক কাঠ ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। সোমবার দুপুরে বাগেরহাট সদর উপজেলার পাতিলাখালি গ্রামের বটতলা এলাকায় গাছের ডাল কাটার সময় এ দুর্ঘটনা ঘটে। নিহত দীন ইসলাম সদর উপজেলার গোটাপাড়া ইউনিয়নের নাটইখালি গ্রামের হোসেন আলী শেখের পুত্র।
বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান খান জানান, সকালে সদরের পাতিলাখালি বটতলা এলাকায় একটি গাছের ডাল কাটতে ওঠেন দীন ইসলাম। ডাল কাটা শেষে নেমে আসার সময় বৈদ্যুতিক তারের উপর পড়া একটি ডাল সরাতে চেষ্টা করেন। এসময় ডালটির মাধ্যমে তিনি বিদ্যুতায়িত হন। পরে তাকে উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতালে আনার পথে তার মৃত্যু হয়।
ইত্তেফাক/মাহমুদুল ইসলাম
