মুন্সীগঞ্জ সদর উপজেলার ফাড়িঙ্গী বাজারে সোমবার রাতে নবী রাইস মিলের বয়লারের সেপটিক ট্যাংক বিস্ফোরণে মো. রাব্বি (১৪) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। এ সময় আহত হয়েছে তার বাবা ও মা।
রাব্বির ভাই শামীম আহম্মেদ জানান, রাব্বি টেবিলে পড়াশুনা করছিল। বয়লার বিস্ফোরণের ধ্বংসাবিশেষ বাড়ির ওপর পড়ে রাব্বি মারা যায়। এতে আশেপাশের কয়েকটি ঘর ক্ষতিগ্রস্থ হয়েছে।
তিনি আরোও জানান, রাব্বি বিনোদপুর রামকুমার উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র ও তার পিতার নাম আবু কাশেম।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইউনুচ আলী জানান, নবী রাইস মিলের বয়লারের গরম তুশ রাখার সেপটিক ট্যাংক বিস্ফোরণে ঘটনা ঘটে। রাব্বি রাইস মিলের মালিক ইমরান পলাতক রয়েছে।
ইত্তেফাক/উজ্জল
