মহান একুশ উদযাপনে ময়মনসিংহ শহরের টাউন হলে একুেশর প্রথম প্রহের কেন্দ্রীয় শহীদ মিনারে হাজারো মানুেষর ঢল নামে। কড়া নিরাপত্তায় রাত ১২টা ১ মিনিটে শহীদ মিনারে ফুল দিয়ে মহান একুশ উদযাপন কর্মসূচির শুভ সূচনা করেন বিভাগীয় কমিশনার জি এম সালেহ উদ্দিন।
তারপর একে একে পুলিশের রেঞ্জ ডিআইজি চৌধূরী আব্দুল্লাহ আল মামুন, জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক ইউসূফ খান পাঠান, জেলা প্রশাসক মো. খলিলুর রহমান, পুলিশ সুপার সৈয়দ নূরূল ইসলাম, পৌর মেয়র ইকরামূল হক টিটু, জেলা মুক্তিযুদ্ধা ইউনিট কমান্ড, আওয়ামীলীগ, বিএনপি, জাতীয় পার্টি, জাসদ, কমিউনিস্ট পার্টি, ময়মনসিংহ প্রেসকক্লাবসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক, সাংস্কৃতিক, পেশাজীবি সংগঠন গুলো ফুল দিয়ে মহান একুশ উদযাপন করে।
ফুলে ফুলে ভরে যায় শহীদ মিনারের পাদদেশ। এছাড়া দিবসটি পালনে আলোচনা সভা, রক্তদান, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বিভিন্ন কর্মসূচির মাধ্যমে মহান একুশ উদযাপন করা হয়।
ইত্তেফাক/নূহু
