নানা আয়োজনের মধ্য দিয়ে মেহেরপুরে পালিত হচ্ছে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। দিবসটি উপলক্ষে মঙ্গলবার প্রথম প্রহরে শহরের ড. সামসুজ্জোহা পার্কে অবস্থিত শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণ করেন মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য ফরহাদ হোসেন।
জেলা প্রশাসনের পক্ষ থেকে জেলা প্রশাসক পরিমল সিংহ, পুলিশ বিভাগের পক্ষ থেকে পুলিশ সুপার আনিছুর রহমান। এরপর একে একে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণ করেন।
এছাড়াও আলোচনা সভা, শিশুদের বিভিন্ন প্রতিযোগিততা, ধর্মীয় উপাসনালয়ে ভাষা শহীদদের প্রতি বিশেষ প্রার্থনা ও ভাষা সৈনিকদের সংবর্ধনাসহ নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনটি পালন করবেন বিভিন্ন সরকারি ও বে-সরকারি প্রতিষ্ঠান।
ইত্তেফাক/সালেহ্
