বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান (বিএসএমআর) মেরিটাইম ইউনিভার্সিটি, বাংলাদেশ-এর পল্লবীস্থ অস্থায়ী ক্যাম্পাসে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস- ২০১৭ পালন করা হয়েছে।
মঙ্গলবার সকালে বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস-চ্যান্সেলর রিয়ার এডমিরাল এ এস এম আব্দুল বাতেন -এর নেতৃত্বে কেন্দ্রীয় শহীদ মিনারে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে ফুল দেওয়া হয়। পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ে কবিতা আবৃত্তি প্রতিযোগিতা, প্রবন্ধ উপস্থাপন ও আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস-চ্যান্সেলর। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার, ডিনসহ শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। প্রধান অতিথি তার বক্তব্যে একুশের চেতনা, এর ইতিহাস, ভাষা ও দেশপ্রেম এবং সর্বস্তরে বাংলা ভাষা ব্যবহারের গুরুত্ব তুলে ধরেন। অনুষ্ঠান শেষে প্রধান অতিথি প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন।
ইত্তেফাক/জামান
