শিবপুরে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০১৭, ১২:৫৬
সারা দেশের মতো নরসিংদীর শিবপুরে পালিত হয়েছে মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। 
 
এ উপলক্ষে আজ মঙ্গলবার সকাল ৭টায় উপজেলার এনবিডি হাজী ইসমাইল আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে অস্থায়ী শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও উপজেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি আলহাজ্ব আ. বাতেন মাস্টার, বিদ্যালয়ের সভাপতি আ. রউফ, শিক্ষক অহিদুজ্জামান, মো. সিরাজুল ইসলাম, মো. আসাদ মিয়া, মো. খোরশেদ আলম, মো. রকিব নেওয়াজ রিমন, মো. আতাউর গাজী, মো. ডা. নজরুল, মো. শাখাওয়াত প্রমুখ। 
 
সকাল ৭টায় বিদ্যালয়ে কর্মসূচির মধ্যে অস্থায়ী শহীদ মিনারে খালি পায়ে পুস্পস্তবক অর্পণ করেন শিক্ষার্থীরা। এ ছাড়াও প্রায় ২ কি.মি. রাস্তা হেঁটে প্রভাত ফেরীতে অংশগ্রহণ করেন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা। 
IMG0
এবিডি হাজী ইসমাইল আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী বলেন, আমাদের বাংলা ভাষা। এটি আমাদের মায়ের ভাষা। অনেক রক্তের বিনিময়ে আমরা বাংলা ভাষা পেয়েছি। যে সকল শহীদরা বাংলা ভাষার জন্য জীবন দিয়েছে সেই বীর শহীদের শ্রদ্ধা জানাতে ও তাদের জন্য দেয়া করতে ফুল দিয়ে শহীদদের শ্রদ্ধা জানিয়েছি।
 
ইত্তেফাক/মাহমুদুল ইসলাম