ভাষা শহীদদের প্রতি শতদল পাঠাগার ও ক্রীড়া সংঘের শ্রদ্ধাঞ্জলি

আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০১৭, ২০:১৩
 
‘একুশ মানে প্রতিবাদ, একুশ মানে মাথা উচুঁ করে দাঁড়াবার প্রেরণা’ এই স্লোগানকে সামনে রেখে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে যশোরের ঝিকরগাছা উপজেলার  দেউলী গ্রামের শতদল পাঠাগার ও ক্রীড়া সংঘ নামে একটি সংগঠন।
 
মঙ্গলবার সকাল সাড়ে ৮টায় আকিজ কলেজিয়েট স্কুল শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে সংগঠনটি।
IMG0
এর আগে সকাল সাড়ে ৭টার দিকে দেউলী শতদল পাঠাগার ও ক্রীড়া সংঘের সামনে থেকে একটি শোক র‌্যালি বের করা হয়। র‌্যালিতে খালি পায়ে অংশগ্রহণ করে দেউলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা।
 
শতদল পাঠাগার ও ক্রীড়া সংঘের সভাপতি মির্জা সেলিম ও সেক্রেটারি আ. ছামাদ এর নেতৃত্বে অনুষ্ঠানে সদস্য রাজন, রাজিব, বাবু ও শাকিল উপস্থিত ছিলেন।
 
ইত্তেফাক/কাউছার