নাসিরনগরে দুপক্ষের সংঘর্ষে আহত ৪০

আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০১৭, ১৮:১০
নাসিরনগর উপজেলার ইছাপুরা গ্রামে মঙ্গলবার পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে ৪০ জন  আহত হয়েছেন।
 
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, চাতলপাড় ইউনিয়নের ইছাপুরা গ্রামে মৃত ইদ্রিস মেম্বারের গোষ্ঠীর দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। টাকা দেনা-পাওনাকে কেন্দ্র করে সম্প্রতি বিরোধ চরম আকার ধারণ করে। টাকা নিয়ে বিরোধ মেটাতে মঙ্গলবার সকালে নিজেদের মধ্যে আলোচনায় বসেন। এরই মধ্যে একিন আলীর লোকজন ও আক্কাছ আলীর লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে উভয়পক্ষের ৪০ জন আহত হন।
 
নাসিরনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবু জাফর জানান, পাওনা টাকা নিয়ে বিরোধে এ সংঘর্ষ হয়েছে।
 
ইত্তেফাক/উজ্জল