কুষ্টিয়ার মিরপুরে আলো সংস্থার আয়োজনে দুইদিনব্যাপী একুশের বইমেলা

আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০১৭, ০০:২১

কুষ্টিয়ার মিরপুরে বেসরকারি উন্নয়ন সংস্থা একশনএইড বাংলাদেশের সহযোগীতায় ও আলো স্বেচ্ছাসেবী পল্লী উন্নয়ন সংস্থার আয়োজনে দুই দিনব্যাপী বইমেলা শুরু হয়েছে।

উপজেলা চেয়ারম্যান কামারুল আরেফিন সকালে মেলার উদ্বোধন করেন। এ সময় তাঁর সঙ্গে ছিলেন মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) সুবর্ণা রাণী সাহা, উপজেলা শিক্ষা অফিসার জালাল উদ্দিন।

মেলায় সকাল থেকে পাঠকদের উপচে পড়া ভিড় প্রাণের সঞ্চার করেছে। স্কুল কলেজের শিক্ষার্থীরা মেলার স্টল ঘুরে পছন্দ অনুযায়ী বই সংগ্রহ করছে। পাশাপাশি অভিভাবকদের উপস্থিতিও ছিল লক্ষ্যণীয়।

বইমেলার পাশাপাশি বইমেলা প্রাঙ্গনে খুদে শিক্ষার্থীদের অংশগ্রহনে চিত্রাঙ্কন প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগীতায় উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেয়। চিত্রাঙ্কন প্রতিযোগীতায় অংশ নেয়া খুদে শিক্ষর্থীদের পুরষ্কার প্রদান করা হয়। ক্ষুদ্র নৃগোষ্ঠী সংখ্যালঘু সম্প্র্রদায়ের খুদে শিক্ষার্থীরাও প্রতিযোগীতায় অংশগ্রহণ করে।

মেলাটির সার্বিক আয়োজন ও ব্যবস্থাপনায় ছিল স্থানীয় ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায়ের নেতৃস্থানীয়রা।

ইত্তেফাক/নূহু